গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১ জনই নারী।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়া শিবিরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরাইলি সেনারা। খবর আলজাজিরার।

হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। এছাড়া এ হামলায় আরও ৮৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

জাবালিয়া গাজার উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে গত দুই সপ্তাহ ধরে আবারও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, শরণার্থী শিবিরটিতে পুনরায় সংগঠিত হয়েছে হামাসের যোদ্ধারা।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ ইসরাইলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে আসে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা।

হামাসের এই হামলার প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরাইল। এক বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এসব বর্বরতায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

এদিকে গত বুধবার (১৬ অক্টোবর) ইসরাইলি হামলায় নিহত হয়েছেন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। অন্তত এক বছর ধরে গোপন অবস্থানে থাকার পর ইসরাইলি বাহিনীর হাতেই মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০১   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ