ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হলো

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হলো
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হলো

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফর সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।

অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি তাকে আরও জানান, ছয়টি বড় সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১১   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ