চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ নারী আটক

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ নারী আটক
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



চুয়াডাঙ্গায় অস্ত্র-নগদ টাকাসহ নারী আটক

চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রুপা খাতুন নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আলোচিত এই নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে।

আটক রুপা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপা খাতুনকে আটক করে। এ সময় রুপার বাড়ি থেকে পয়েন্ট ২২ মি.মি রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামি এবং মালামাল সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারশেন) হোসেন আলী জানান, ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩৪   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ