৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » ৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে ।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৯   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ