নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে শাহাজামাল নামে এক যুবকের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাজামাল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত শাহাজামাল ভালোবেসে একই এলাকার শিউলি বেগমকে ২০০৯ সালের জুন মাসে বিয়ে করেন। ২০১০ সালের অক্টোবরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর শাহাজামাল শিউলির পরিবারের সদস্যদের কাছে ১৫ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের ১০ হাজার টাকা দেয়া হলেও অবশিষ্ট টাকা পরে দেয়ার আশ্বাস দেয়া হয়। এই ৫ হাজার টাকার জন্য প্রায় শিউলিকে নির্যাতন করতেন শাহাজামাল।

২০১১ সালের ১ জানুয়ারি মধ্যরাতে শিউলী বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর শাহাজামাল ও তার পরিবারের সদস্যরা বাড়িতে মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহত শিউলির বাবা নজরুল ইসলাম ২ জানুয়ারি বাদী হয়ে শাহাজামাল ও তার বাবা মাকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন।

পরে পুলিশ শাহজামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযুক্তের উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ