সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শনিবার, ২ নভেম্বর ২০২৪



সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটসহ সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮ পিস, কাশ্মীরি শাল ১২১ পিস, থ্রি-পিস ৮১ পিস, কসমেটিক সামগ্রী ৪৫৬ পিস, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর তোলা দুটি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক করা চোরাচালানের মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:১৯   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ