মোংলা ইপিজেডে ঝুট ভিত্তিক রিসাইক্লিংয়ে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » মোংলা ইপিজেডে ঝুট ভিত্তিক রিসাইক্লিংয়ে বিনিয়োগ করবে চীনা কোম্পানি
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



মোংলা ইপিজেডে ঝুট ভিত্তিক রিসাইক্লিংয়ে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

চীনা প্রতিষ্ঠান মেসার্স জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেড ৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি টেক্সটাইল কারখানা স্থাপন করবে।

প্রতিষ্ঠানটি গার্মেন্টস বর্জ্য (‘ঝুট’ নামে পরিচিত) রিসাইকেলের মাধ্যমে বার্ষিক ২০ হাজার মেট্রিক টন সুতা এবং ১২ হাজার মেট্রিক টন ওভেন ফেব্রিক তৈরি করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে আজ ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. চেন দিহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিদেশি এ প্রতিষ্ঠানটিতে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, জিংচেন টেক্সটাইল কোম্পানি হবে মোংলা ইপিজেড’র দ্বিতীয় টেক্সটাইল শিল্প যেখানে ঝুট ব্যবহার করে টেক্সটাইল পণ্য উৎপাদন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১০   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো নতুন ‘ব্রি ধান-১১৮’
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ