দেশের পরিস্থিতি ঘোলাটে: আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের পরিস্থিতি ঘোলাটে: আব্বাস
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



দেশের পরিস্থিতি ঘোলাটে: আব্বাস

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নেই। জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন দিতে চান।

তিনি বলেন, দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে, আমার ধারণা, এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, আজকের এই সরকার জাতিকে আশার আলো দেখাবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে আব্বাস বলেন, এমন কিছু করবেন না, যেন জাতি আপনার প্রতি বিশ্বাস হারায়।

সরকার সংস্কারের কথা বললেও, এর কোনো লাইন দেখছি না মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা বলে না!

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সরকারের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নেই, জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দেবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবেন? এটা ভাবার কোনো কারণ নেই।

আব্বাস বলেন, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না’। আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৭   ২৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ