উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার।

আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতকালে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা শহিদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাতে শহিদ আবু সাঈদের বড়ো ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২০   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ