ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সাক্ষাৎ করেছেন।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়সমূহে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের অনুরোধ জানান। এছাড়া, সেদেশের খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসমুহে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব দেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান। তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যম আলজেরিয়ার গুণী অধ্যাপকদেরকে দিয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট যেকোন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামীদিনে দু’দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:১২   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ