সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক

সোনারগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর পৌনে ৪ টায় সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার এক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারি।

আটককৃতরা হলো, সোনারগাঁয়ের নড়াইল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সজীব হোসেন মুসা (৩০), একই উপজেলার জৈনপুর গ্রামের মৃত আজাহার মিয়ার ছেলে হাসান (২৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার মানিক মিয়ার বসতবাড়ির ভেতর ৮-১০ জন টাকার দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সময় পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দুজনকে আটক করেছে। এসময় তাদের কাছে থেকে ছুরি চাপাতি, চাকু, চাইনিজ কুড়াল, টেটাসহ আরও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩১:০৪   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ