ঢাকা-জাকার্তা পিটিএ আলোচনার ৫ম রাউন্ড পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-জাকার্তা পিটিএ আলোচনার ৫ম রাউন্ড পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



ঢাকা-জাকার্তা পিটিএ আলোচনার ৫ম রাউন্ড পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও জাকার্তা পুনরায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (বিআই-পিটিএ) ৫ম রাউন্ডের আলোচনা শুরুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরারাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো বিদায়ী সাক্ষাৎ করতে এলে বিষয়টি আলোচনায় উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র সচিব দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করতে বিমান যোগাযোগ ও বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পুনরায় চালুর ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, পর্যটন, যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয়েই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বিষয়ে পর্যালোচনার জন্য ২০২৫ সালের শুরুর দিয়ে সেকেন্ড ফরেন অফিস কনসালটেশনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তারা ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধ পণ্যের সম্ভাবনা এবং বাংলাদেশ থেকে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাকার্তায় ফেরার পর বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বিদায়ী রাষ্ট্রদূত সুবলোর সম্মানে বিদায়ী মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ