সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ

প্রথম পাতা » খুলনা » সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ মো. রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ নভেম্বর) সকালে কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন এক কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম; এর মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানে সীমান্ত এলাকায় আসা মো. রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯:১১:০২   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ