যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন পার্বত্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন পার্বত্য উপদেষ্টা
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন পার্বত্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টোক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, ‌‘যুক্তরাষ্ট্রে ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি। সেভাবে আমরা নিজেরাই অগ্রসর হচ্ছি। একইভাবে আমাদের প্রতিবেশীর সঙ্গে চিন্তাভাবনা করছি কীভাবে সম্পর্কে অগ্রসর হব, সবকিছুই ঠিকমতো চলছে।’

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। সারা বছর কাপ্তাই হ্রদের পানির উৎস ধরে রাখতে বাঁশসহ পানি ধরে রাখার অন্যান্য গাছ লাগাতে হবে। হ্রদের ড্রেজিং করলে মাটিগুলো দিয়ে রাবার ড্যাম তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি পরিবেশের কোনো ক্ষতি না হয়।

কাপ্তাই হ্রদে শুধু মৎস্যসম্পদ উন্নয়নই নয়; হ্রদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। এ ছাড়া কাপ্তাই হ্রদ খননের যে পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

পার্বত্য উপদেষ্টা বলেন, ‘পূর্বে ঢাকা থেকে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হতো, যা মাঠ পর্যায়ে ফলপ্রসূ হতো না। আমরা এই ধারা ভাঙতে চাই। স্থানীয় পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বসেই গ্রহণ করতে চাই।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবুজ্জাহের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৫   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ