কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

স্থানীয়রা জানান, নিহত রুবি আক্তার এবং তার ছেলেমেয়েরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল। এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালান দুর্বৃত্তরা। এ সময় রুবি আক্তারের মেয়ে জোনাকি, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তার অপর মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ দিকে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক মো. নাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছুটে এসেছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, হামলায় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রুবির অপর মেয়ে রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসার সূত্র ধরে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ