যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
শনিবার, ৫ জুলাই ২০২৫



যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানা মুখী পদক্ষেপ নিয়েছে।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

উল্লেখ্য, বান্দরবান শহরের কাছে মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় ৪৩ শতাংশ জায়গার উপর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের চারতলা ভবন বিশিষ্ট জেলা মডেল মসজিদটি নির্মাণ করছে গণপূর্ত বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৩   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র - ভূমি প্রতিমন্ত্রী
বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন
বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ