গোলাগুলির পর টেকনাফে পাহাড়ে মিলল দেশি-বিদেশী বিপুল অস্ত্র ও গুলি

প্রথম পাতা » চট্টগ্রাম » গোলাগুলির পর টেকনাফে পাহাড়ে মিলল দেশি-বিদেশী বিপুল অস্ত্র ও গুলি
রবিবার, ৬ জুলাই ২০২৫



গোলাগুলির পর টেকনাফে পাহাড়ে মিলল দেশি-বিদেশী বিপুল অস্ত্র ও গুলি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

লে. কমান্ডার তানভীর জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, ‘অভিযানকারীরা পাহাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি চালান। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দুর্বৃত্তরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।’

পরবর্তীতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়- ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪ লিটার দেশি চোলাই মদ।

লেফটেন্যান্ট তানভীর আরও জানান, এ সময় অপহৃত মো. সোহেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৮   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ