উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

প্রথম পাতা » খেলাধুলা » উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। এবার বছরের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে মাঠে নামার একদিন আগেই একাদশ প্রকাশ করেছে সেলেসাওরা।

বুধবার (২০ নভেম্বর) ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসে ম্যাচের একাদশ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো।

অর্থাৎ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ। নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল।

তাই প্রেস কনফারেন্সে একাদশ ঘোষণা করেন দরিভাল। দলে যুক্ত হয়েছেন দানিলো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।

উরুগুয়ের বিপক্ষে সবশেষ লড়াইয়ে হেরেছে সেলেসাওরা। কোপা আমেরিকার সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচ জিতে বছর শেষ করতে চাই ভিনি-রাফিনিয়ারা।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে।

উরুগুয়ে ম্যাচে ব্রাজিলের একাদশ: এডারসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, অ্যাবনার, ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ