গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!

ইসরাইল এবং হামাসের মধ্যে ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদন মতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের গণনায় (হতাহত) বেসামরিক এবং যোদ্ধাদের (হামাস) আলাদা করেনি। তবে নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু বলে জানানো হয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ১৭ হাজারের বেশি ‘জঙ্গিকে’ হত্যা করেছে। যদিও এর কোনো প্রমাণ তারা দেয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৪ হাজার ৫৬ জন নিহত এবং ১ লাখ ৪ হাজার ২৬৮ জন আহত হয়েছেন।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ ধ্বংসস্তূপের নিচে যেখানে উদ্ধারকারীরা প্রবেশ করতে পারেননি, এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ