ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা ইসলামের শক্তি ও মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবে প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউসুফ রেজা গিলানির সঙ্গে বৈঠক করেন গালিবাফ, যিনি বর্তমানে একটি সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সাক্ষাতে গালিবাফ বলেন, গত জুনের মাঝামাঝি ইরান যখন পরমাণু কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিল—যার শান্তিপূর্ণ প্রকৃতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত—তখনই ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালায়।

তিনি জানান, আলোচনার নতুন পর্যায় শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় চালানো ওই হামলা ছিল গোটা বিশ্বের জন্য একটি গভীর শিক্ষা।

গালিবাফের ভাষায়, এই ঘটনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভণ্ডামি ও অসততা উন্মোচন করেছে।

অন্যদিকে, পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউসুফ রেজা গিলানি ইরানের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ইরানের সাহসী জবাব আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে।’

সূত্র: আইআরএনএ

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৮   ৪০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ