নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

কারখানার সংশ্লিষ্ট একজন জানান, সকালে এয়ার ফ্রেশনার রিফিল করার সময় একটি দুর্ঘটনা ঘটে। এতে দশজন আহত হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীরের কত শতাংশ বার্ন হয়েছে সে বিষয়টি এখন নির্ধারণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৫   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি : হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ