গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী থেকে পিস্তল, ম্যাগাজিন-গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়েল রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (২৪ নভেম্বর) ভোরে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতার জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকায় তার ভগ্নীপতির বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩১   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ