প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিন: ড. মঈন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিন: ড. মঈন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিন: ড. মঈন

প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান।

স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে।’

‘মিথ্যা মামলায় অনেকই বিদেশ চলে গিয়েছিলেন। তারা এখন দেশের মাটিতে আসার সুযোগ পেয়েছেন।’ যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।

নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ড. আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে নির্বাচন দরকার। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০১   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ