জনমনে স্বস্তি ফেরাতে চাঁদপুরে সেনাবাহিনীর মতবিনিময়সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » জনমনে স্বস্তি ফেরাতে চাঁদপুরে সেনাবাহিনীর মতবিনিময়সভা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



জনমনে স্বস্তি ফেরাতে চাঁদপুরে সেনাবাহিনীর মতবিনিময়সভা

চাঁদপুরে বর্তমানে এলাকার পরিস্থিতি চিহ্নিত করে সেই সমস্যার সমাধান এবং জনমনে স্বস্তি ফেরাতে সরকারি প্রশাসন, পুলিশ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেল হোসেন।
এতে উপস্থিত ছিলেন- মেজর সামিন, লেফটেন্যান্ট জাবিদ। মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হকসহ ছাত্র প্রতিনিধি ও এলাকার বিশিষ্টজনেরা।

ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার বলেন, মতলব উত্তর নানা কারণে ঘটনাবহুল এলাকা। এখানে নানা সমস্যা আছে।
এ সমস্যাগুলো চিহ্নিত করে একটা স্বাভাবিক পরিবেশ এবং জনমনে স্বস্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকতে চায়।

সেনাবাহিনীর দায়িত্বশীল এই কর্মকর্তা আরো বলেন, এরই মধ্যে দিনরাতে টহল জোরদার করা হয়েছে। সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে-এমন অপরাধীদের আটক করতেও পুলিশের সহায়তা নিয়ে কাজ করছে সেনাবাহিনী। সুতরাং শান্তিপ্রিয় মানুষজনকে নির্ভয়ে এলাকায় থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন কালের কণ্ঠকে জানান, শুধু মতলব উত্তরেই নয়। চাঁদপুরের আরো ৭ উপজেলায় একই ধরনের মতবিনিময়সভার আয়োজন করবে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৬   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ