নড়াইলে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



নড়াইলে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

জেলায় আজ মহান বিজয় দিবস, নড়াইল মুক্ত দিবস পৃথকভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আহসান মাহমুদ রাসেল,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্র্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধনির মধ্য দিয়ে দিবসের সূচনা হবে।এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদে দোয়া ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে বিশেষ খাবারের ব্যবস্থা, ভলিবল ও কাবাডি প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস উদযাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৪   ৪২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ