ভেতরের শকুন মাথাচাড়া দিচ্ছে, বাইরেরগুলো ওত পেতে আছে : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভেতরের শকুন মাথাচাড়া দিচ্ছে, বাইরেরগুলো ওত পেতে আছে : মির্জা আব্বাস
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



ভেতরের শকুন মাথাচাড়া দিচ্ছে, বাইরেরগুলো ওত পেতে আছে : মির্জা আব্বাস

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভেতরের শকুনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, বাইরের শকুনগুলো ওত পেতে আছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বহু ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘গত কয়েক দিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এটা তাদের তাদের তৃতীয় প্রচেষ্টা। প্রথম প্রচেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করেছে। ওদের ১০০ চেষ্টা বাংলাদেশের জনগণ ফেল করাবে।’

ভারতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “প্রতিবেশী দেশে এক ব্যক্তি হুংকার দিয়েছে, তাদের সেনাবাহিনীকে রেডি থাকতে বলেছে।
আমরা ছোট একটা দেশ, অনেকে বলে গরিব। আমি বলব না, এই দেশ গরিবের দেশ না। বুকে যাদের শক্তি আছে এটা তাদের দেশ। বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতাযুদ্ধ করেছিলেন এটা তাদের দেশ।
সুতরাং আপনাদের সৈন্যবাহিনী-লটবহর বহু থাকতে পারে, কামান-বন্দুক বহু থাকতে পারে। কিন্তু আমার দেশে ১৩-১৪ কোটি ‘সোলজার’ আছে যারা আপনাদের রুখে দাঁড়াবে।”

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩২   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ