যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ

ইসরাইলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করার জন্য লেবাননের সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ কাজ করবে। শুক্রবার (২৯ নভেম্বর) লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেন সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়া এটিই তার প্রথম ভাষণ। শনিবার সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো ‘সমস্যা কিংবা মতের অমিল’ দেখছেন না। যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ৬০ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরাইল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে হবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি ইসরাইলের, দক্ষিণ লেবাননে ফের হামলা

যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাঈম কাসেম। তিনি বলেন, ‘লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে আমরা কাজ করব।’

নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে কিছু লেবানিজ সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন-সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত বুধবার (২৭ নভেম্বর) ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সই হওয়া এ চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরাইল। এ সময় কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না।

চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেয়া প্রথম বিবৃতিতে নিজেদের ‘জয়ী’ বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরাইল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত বলেও দাবি করে এ সশস্ত্র গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১০:১৩:৫৮   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ