রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: প্রেস সচিব
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়েই আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন পরবর্তী সময়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেওয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গপ্রতঙ্গ কখনও ফ্যাসিজম হবে না।

তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।

অনুষ্ঠানে আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:০০   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক
গণরায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে সরিষাবাড়ীতে ১১ দলীয় জোটের গণসমাবেশ
কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা
স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ