নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

বিগত সরকারের আমলে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। ১৫/১৬ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নিয়েছি ৪ মাস এখনো হয়নি। আমরা নির্বাচনের পথে এগোচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন। এরপর ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। নির্বাচনের জন্য যা যা করা লাগে আমরা করবো। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে।

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। যারা ম্যান্ডেট পাবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ক্ষমতা ধরে রাখতে আসিনি। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করার জন্য এসেছি।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা
স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ