যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক আকাশ ত্রিপাঠির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন। এছাড়া একটি করে শিকার সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি ও আজিজুল।

তাড়া করতে নেমে প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কালাম সিদ্দিকি। তবে আবরার ও আজিজুল মিলে বেশ ভালোভাবেই সামাল দেন তা। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৯০ রান। এরপর যুবরাজ খাত্রির হাত ধরে কিছুটা আশা খুঁজে পায় নেপাল। দ্রুতই একে একে চারটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

শুরুটা হয় আবরারকে দিয়ে। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানে বিদায় নেন তিনি। এরপর শিহাব জেমস ও রিজান সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ফরিদ হাসানও ১৩ রানের বেশি টিকতে পারেননি। তবে দেবাশীষ দেবাকে (৫*) বাকিটা পথ পাড়ি দেন আজিজুল। বাংলাদেশ অধিনায়ক ৭২ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫২ রানে।

নেপালের আগে আসরের শুরুতে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে তারা। কেননা আফগানিস্তানকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:২৩:৩১   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
দ. কোরিয়াকে স্তম্ভিত করে প্রথমবারের মতো নকআউট পর্বে দ. আফ্রিকা
ওচোয়ার রেকর্ডের দিনে দারুণ জয়ে নকআউট পর্বে মেক্সিকো
মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ