বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলায় উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি।

আজ সোমবার সকালে জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে শান্তির পায়রা উড়ানো হয় । পরে কেক কাটা হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো.মেহেদী হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, জেলা পরিষদ সদস্য এ্যাড. মাধবী মারমা।

কেক কাটা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে বান্দরবান সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে জেলা পরিষদ।

এদিকে সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে, জেলার রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, দ্রুত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়ন করতে হবে। না হলে, পাহাড়ে অশান্তি দিন দিন বৃদ্ধি পাবে।

সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চরিক পরিষদের সদস্য কে এস মং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সুমন মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চরিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সালিম রেজা নিউটন।

এছাড়াও পাহাড়ের অন্যতম সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আয়োজনে সদরের একটি হোটেলের সভাকক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। পরে বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৯   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ