দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। কারো কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না।
দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।’

আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন।

সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।’

জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, ‘চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।’

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৯   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের প্রভাব থেকে যুব সমাজকে রক্ষার দাবি
ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপন কর্মসূচী -২০২৬ এর উদ্বোধন
ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো
সরিষাবাড়ীতে টানা ২ বছর পাসের হার শূন্য, অস্তিত্ব সংকটে বালিকা বিদ্যালয়
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ