সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন : শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন : শিক্ষা উপদেষ্টা
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন : শিক্ষা উপদেষ্টা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকরা সুখবর পাবেন বলে জানান শিক্ষা উপদেষ্টা।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘বেসরকারি শিক্ষকদের শূন্যপদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি।
আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছেন, সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব।’

শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারিতে দেরির কারণ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়।
আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে।’

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৯   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ