রক্তদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব : চসিক মেয়র

প্রথম পাতা » চট্টগ্রাম » রক্তদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব : চসিক মেয়র
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



রক্তদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব : চসিক মেয়র

স্বেচ্ছাসেবার অংশ হিসেবে রক্তদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আমবাগানস্থ শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে। তাছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন- এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিসসহ অন্যান্য রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়। এই সুবিধাগুলো সাধারণত বহিরাগত পরীক্ষায় বেশ ব্যয়বহুল।

তিনি আরও বলেন, প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। তাই সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি।

চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, আমরা চট্টগ্রামের সৌন্দর্যকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারিনি। এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ফয়েজ লেকের মতো পাহাড়ের কোল ঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে আমার।

মেয়র ডা. শাহাদাত বলেন, আমরা অনেক সময় বিদেশে ভ্রমণের পরিকল্পনা করি, অথচ চট্টগ্রামের অভূতপূর্ব পর্যটন সম্ভাবনা উপেক্ষা করি। কবির ভাষায়, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। আমরা নিজেদের প্রকৃতি এবং পার্কগুলোর সৌন্দর্য যথাযথভাবে অনুধাবন করি না। নতুন পার্কটি সবুজের সমারোহ এবং ওয়াকওয়ে সমৃদ্ধ হবে, যা চট্টগ্রামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাসেম বক্কর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী।

এছাড়া, বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিম রুমি টিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলান্টারি ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪১   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ