নড়াইলে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » নড়াইলে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



নড়াইলে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

‘সঞ্চয় করলে নিজের সম্মৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ সঞ্চয় সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১২টায় শহরের চৌরাস্তায় জেলা সঞ্চয় অফিস কক্ষে সঞ্চয় সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক নড়াইল প্রধান শাখার সহকারী জেনারেল ম্যানেজার মো: রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন,জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার, বিসিক’র উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো: সোলায়মান হোসেন, গ্রাহক কিশোর মোহন সাহা ।

জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ বলেন, সঞ্চয় অফিস পরিচালিত বিদ্যমান মুনাফাহারে বিভিন্ন সঞ্চয় স্কিমে গ্রাহকদের টাকা নিরাপদে রাখতে ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় সপ্তাহে প্রচারণা চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩১   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ