দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় আমরা প্রস্তুত: বিমান বাহিনী প্রধান

প্রথম পাতা » খুলনা » দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় আমরা প্রস্তুত: বিমান বাহিনী প্রধান
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় আমরা প্রস্তুত: বিমান বাহিনী প্রধান

দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি এই কথা জানান।

বিমান বাহিনী প্রধান বলেন, ‘১৯৭১ সালে নিম্নমানের মাত্র তিনটি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা।’

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে আশা ব্যক্ত করেছেন হাসান মাহমুদ।

এ সময় ১৯৭১-এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে শহীদেরও স্মরণ করেন বিমান বাহিনী প্রধান।

এবারের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর ৭৪ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৭   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ