অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: জয়নুল আবদিন

প্রথম পাতা » চট্টগ্রাম » অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: জয়নুল আবদিন
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাই বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার নির্দেশ দেন এবং অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলারও আহ্বান জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুস বাংলাদেশের সম্মান রক্ষা করেছেন। তিনি শুধু একজন নন্দিত নেতা নন; বরং পৃথিবীর ইতিহাসে একটি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের জন্য কবরস্থানে বা হাঁটুপানিতে রাত কাটিয়েছেন, যারা আওয়ামী পুলিশের সহযোগিতায় আপনাদের সন্তান ও স্ত্রীর ওপর নির্যাতন করেছে, তাদের সামনে নিয়ে আসেন। তারা যেন আর কখনোই আমার সামনে না আসে। আমাকে মন্ত্রী বানালেও আমি সেই হাঁটুপানির মানুষদের কথা ভুলব না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনরত সব দলকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত জোটকে সবাইকেই ভোট দিতে হবে।’

অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক সীমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪১   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ