পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরে লেক থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই তরুণীর মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পাওয়া যায়।

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটায় লেকের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম জানান, উদ্ধার করা মরদেহের বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর হবে। তার গলায় আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে মরদেহ লেকের পানিতে ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই কিশোরীর পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা চেষ্টা করছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৭   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ