সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোখলেস মোল্লার ছেলে নাঈম (২৩) এবং একই উপজেলার শেখ শাহাদাত হোসেনের স্ত্রী সুমা আক্তার (২৪)।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি একটি চক্র অবৈধ অস্ত্রসহ নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজার ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশিকালে তিশা পরিবহনের এক বাসে যাত্রীদের তল্লাশির সময় দুজনের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ