ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২২ ডিসেম্বর ২০২৪, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।

১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত হয়।

১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।

১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় ছেলে প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।

১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।

১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।

১৯৪২ - কলকাতায় জার্মানির বিমান আক্রমণ।

১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

১৯৫৬ - ফ্রান্স এবং ব্রিটেন মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদের মিশর থেকে সরিয়ে নেয়।

১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ। কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

১৯৭২ - শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ মুজিবুর রহমান।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত হয়। এতে ২৫৯ জন নিহত হন।

১৯৮৯ - রুমানিয়ার প্রেসিডেন্ট চসেস্কু ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

জন্ম

১১৭৮ - জাপানের সম্রাট আনটুকু।

১৮৫৩ - সারদা দেবী, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।

১৮৫৭ - বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।

১৮৮৭ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।

১৯৩৮ - মনোজ মিত্র, ভারতীয় বাঙালি থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার।

১৯৪৮ - মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।

১৯৮৩ - জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।

মৃত্যু

১৫৭২ - ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।

১৬৬৬ - ইতালীয় চিত্রশিল্পী গুয়েরচিনো।

১৬৬৮ - ইংরেজ চিত্রকর স্টিফেন।

১৭৯৭ - রাজা নবকৃষ্ণ দেব, কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।

১৮৮০ - ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।

১৯৫৮ - তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।

১৯৬৫ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।

১৯৮৬ - কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।

১৯৮৭ - চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।

১৯৮৯ - নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।

১৯৯১ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৯২ - চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষ।

১৯৯৫ - কমিউনিস্ট নেতা আবদুল হক।

২০২১ - কনিষ্ক সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।

বাংলাদেশ সময়: ১০:৩৮:১৮   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড
বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?
ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ
দাপুটে জয়েও শেষরক্ষা হলো না বার্সেলোনার
ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পল কাপুরের
নারায়ণগঞ্জে কিলার বাবুকে ছুরিকাঘাত করে হত্যা
সিরাজগঞ্জের তাঁত পল্লীতে কর্মচাঞ্চল্য, ঈদের বাজার ধরতে ব্যস্ততা বেড়েছে তাঁতিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ