সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা থান কাপড়, কম্বল ও মদসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) বিশেষায়িত দল।

গতকাল বুধবার, (২৫ ডিসেম্বর) ভোররাতে সিলেট সেক্টরের ২৮-বিজিবি’র সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের মালামালগুলো জব্দ করে।

সিলেট সেক্টরের ২৮-বিজিবি’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক জানান, বুধবার ভোররাতে ২৮-বর্ডার গার্ড সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারি পরিচালক (বিজিডিও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের বিজিবির একটি বিশেষায়িত দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলার বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চিনাকান্দি থেকে দুটি পিকআপ বোঝাই ভারতীয় জর্জেট থান কাপড়, কম্বল, কসমেটিকস, চিনি, ফুচকা, কার্টুন ভর্তি মদের বোতল জব্দ করে।

জব্দকৃত চোরাচালানের মালামালের মূল্য প্রায় ৯০ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকা বলে অধিনায়ক জানান।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২৩   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ