জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



জামালপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ‍্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপুরে খাদ‍্য গুদাম চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের আমন মৌসুমের এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

এ সময় সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ডিলার আনোয়ার উস ছাদাত লাঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্যগুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম জানান, এবার কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে দরে ১ হাজার ১৪ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ৬শ ৭৪ মেট্রিক চাল সংগ্রহ করা হবে। তবে একজন কৃষক ও মিলার সর্বোচ্চ ৩টন ধান ও চাল দিতে পারবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪০   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ