এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



এমআইজেএসটি’র অনলাইন সংস্করণের উদ্বোধন

এমআইএসটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি” (এমআইজেএসটি)-এর ডিসেম্বর ২০২৪ সংখ্যার অনলাইন সংস্করণের উদ্বোধন করা হয়েছে।

মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টি-পারপাস হলে আজ “রিসার্চ ইনসেনটিভ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান-২০২৩” এবং অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন ডেক্সড গবেষণা প্রকাশনায় এমআইএসটি’র শীর্ষ দশ জন গবেষক এবং এমআইজেএসটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের শ্রেষ্ঠ গবেষকদের গবেষণা প্রণোদনা, সনদ এবং ক্রেস্ট প্রদান করেন।

২০২৩ সালে ২৯টি স্কোপাসইন ডেক্সড প্রকাশনার জন্য শ্রেষ্ঠ গবেষক হিসেবে প্রফেসর ড. মো. এনামুল হক এবং এমআইজেএসটি-তে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার জন্য লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম পিএইচডি পুরস্কৃত হন।

অনুষ্ঠানে এমআইএসটি’র গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ গবেষক প্রফেসর ড. মো. এনামুল হক এবং এমআইজেএসটি’র এডিটর-ইন-চিফ প্রফেসর ড. ফিরোজ আলম অস্ট্রেলিয়া থেকে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশ ও মানবতার কল্যাণে সৃজনশীল ও সময়োপযোগী গবেষণা এবং কিউএসওয়ার্ল্ড র‌্যাংকিং এ এমআইএসটির অবস্থান উন্নীতকরণে আন্তর্জাতিক গবেষণা মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান, অধ্যাপক, গবেষক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্টাফগণ এবং বিভিন্ন বিভাগের নির্বাচিত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালে এমআইএসটি’র গবেষকগণ আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন ডেক্সড জার্নালে ২২৩টি গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫০   ২৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন
নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
বদলি-পদায়নে অনিয়ম বন্ধে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয় : গণপূর্ত মন্ত্রী
স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু
কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন - স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ