চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪



চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের বিভিন্ন বিষয়ে চীনকে সঙ্গে নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুদেশের স্বার্থ নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য ও প্রযুক্তিসহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০২   ৩৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ