নারায়ে তাকবির ও জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ে তাকবির ও জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



নারায়ে তাকবির ও জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি এখানে এসে একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবির। অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অন্তত ১২ বার গ্রেপ্তার হয়েছি। এখনও আমার নামে ১০৮টা মামলা আছে। এ রকম মামলা হেফাজতে ইসলাম, জামায়াতসহ যত ইসলামিক দল আছে, সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়ে সেই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে।

ভারতের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, হাসিনার পতনে তোমাদের এত মাথাব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, অস্থিরতা সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেভ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনও আপস করব না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল তখন যাত্রাবাড়িতে মাদরাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন। এখানে যারা আছেন কেউ হলফ করে বলতে পারবেন না গত ১৬-১৭ বছর তারা বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫২   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী
দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: ডা. শফিকুর
বরগুনা ক্রোকে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করলেন চীফ হুইপ
প্রভাবশালীদের কাছ থেকে প্রত্যেকটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী
বিএনপি ১৮ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
লেভেলক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস করা হবে : রেল প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ