ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: উপদেষ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না, আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

আজ শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

আগের চেয়ে আরও দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:১২   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ