সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আগামী ২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী-সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

আজ সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ