বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া

বিশ্বজুড়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্যে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভে কয়েক দফা ড্রোন নিক্ষেপ করে মস্কো। খবর রয়টার্সের।

ইউক্রেনের বিমান বাহিনী ড্রোন হামলা হতে পারে বলে সতর্ক করার পরই সকালের আকাশ জুড়ে বিস্ফোরণগুলো ছড়িয়ে পড়ে।

এতে অন্তত তিনজন আহত হয়েছে এবং দুটি জেলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশেঙ্কো বলেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।

এছাড়া হামলায় একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাশের একটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়া তার প্রায় তিন বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:২০   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ