পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আওয়ামীলীগ মূলত ভারতের সরকার ছিল, তারা ভারতের হয়ে কাজ করেছে। দেশের মানুষের জন্য কাজ করেনি। ২৪-এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেয়া।’

তিনি আরও বলেন, ‘বিগত ৫৩ বছরে কেউ দেশের প্রকৃত সেবা করতে পারেনি। ফ্যাসিস্টের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই ছোবল মারবে। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’

মুফতি রেজাউল করীম বলেন, ‘জনগণ ফ্যাসিস্টদের ক্ষমতায় বসতে দেবে না। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেয়া যাবে না।’

বাংলাদেশ সময়: ১৭:০৯:১২   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ