ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



ফায়ার ফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে ৫ লাখ টাকার অনুদান তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা।

এর আগে ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৮   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুটমিল পরিদর্শন
ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে : স্পিকার
ফরিদপুর- ৪ আসনের এমপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত
বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির
বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড
ভাষাগত দক্ষতা বাড়লে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ